আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১১, ২০২০, ৬:০৩ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে সাংবাদিকের সুরক্ষা সামগ্রী প্রদান

প্রতিনিধি, ঈশ্বরগঞ্জ :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কর্মরত সাংবাদিকদের করোনাভাইরাস প্রতিরোধমূলক সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমামের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন নিজ কার্যালয়ে সাংবাদিকদের হাতে ওই সুরক্ষা সামগ্রী তুলে দেন।
ওই সময় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান উপস্থিত থেকে সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে হ্যান্ড স্যনিটাইজার, সার্জিক্যাল মাক্স, সার্জিক্যাল ক্যাপ ও হ্যান্ড গ্লাভস।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা কামরুজ্জামান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্র সমাজ সভাপতি এইচ,এম সারোয়ার প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পেশাগত দায়িত্ববোধ থেকে সংবাদকর্মীরা কর্তব্য পালন করে যাচ্ছেন। মাঠ পর্যায়ে সাংবাদিকরা সব-সময় জীবনের ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করে থাকেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সাংবাদিকরা অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছেন, তাই তাদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১