ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (২৫ নভেম্বর/২০২৫) বিকালে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। ‘জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নির্বাচনে লেভেল প্লেইন ফিল্ড বাস্তবায়নের লক্ষ্যে’ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনের গৌরীপুরের সভাপতি আলহাজ¦ মাওলানা আব্দুল হান্নান। গণসমাবেশ সফল করতে গৌরীপুরের প্রধান সড়কগুলোতে তোরণে সজ্জিত করা হয়েছে।
আলোচ্য বিষয়ে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখছেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী আলহাজ¦ ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ময়মনসিংহ-২ ফুলপুর আসনের মনোনীত প্রার্থী মুফতি মহাম্মদুল্লাহ, বাংলাদেশ খেলাফতে মজলিসের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদি, বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ময়মনসিংহ পূর্ব জেলা শাখার সিনিয়র সহ সভাপতি সার্জেন্ট (অবঃ) মো. আলীম উদ্দিন, সাধারণ সম্পাদক মুফতি শামসুল ইসলাম রহমানী, সহ সভাপতি মুফতি আজিম উদ্দিন শাহ জামালী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ আলী, বায়তুল মাল সম্পাদক ডা. মো. মাহবুব আলম। এছাড়াও বক্তব্য রাখবেন গৌরীপুর পৌর শাখার সভাপতি হাফেজ মতিউর রহমান, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিলন, কেন্দ্রীয় যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, গৌরীপুর যুব মজলিসের সভাপতি মাওলানা সাইফুল্লাহ রাহমানী, প্রশিক্ষন সম্পাদক মাওলানা ফয়সাল হাশমী, উত্তরা জোনের সহসভাপতি হাফেজ মাওলানা মুফতি রিয়াদ খান, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ আব্দুল আহাদ, ছাত্র মজলিসের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফেজ আব্দুল আজিজ, সদস্য মাওলানা জাকির হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নিজাম ইবনে আব্দুর রাজ্জাক প্রমুখ।