ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের বয়রা বাজারে শুক্রবার (২১ নভেম্বর /২০২৫) ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মো: রাইসুল ইসলামের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের পক্ষে প্রচারণা অনুষ্ঠিত। অংশগ্রহণ করেন ভাংনামারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা: মোঃ এনামুল হক, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আবুল হাসিম মেম্বার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ সদস্য মোঃ আব্দুল জলিল, সামিরুল ইসলাম পারুল, মোঃ ইদ্রিস আলী স্বেচ্ছাসেবক দল নেতা মিলন হোসেন, আমিরুল মিয়া, মোঃ ওয়াসিম, শরিফুল ইসলাম। যুবদল নেতা এনামুল হক, বাঘনামার ইউনিয়ন কৃষক দলের ৫ নং ওয়ার্ড সভাপতি শহীদ মিয়া, সাধারণ সম্পাদক ফারুক মিয়া সাংগঠনিক সম্পাদক খেচু মিয়া, ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল কাদির ছাত্রদলের সদস্য হুমায়ুন মীর প্রমুখ।