আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৩, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ
oplus_8388610




গৌরীপুরে যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় ৫৮জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

১৪৭ ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বের জের ধরে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর ব্যবসা প্রতিষ্ঠান সাদিয়া এন্টারপ্রাইজে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বুধবার (১২ নভেম্বর/২৫) গৌরীপুর থানায় মামলা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম। তিনি জানান, মামলায় ৮জনের নাম করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামী করা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ১৪৭ ময়মনসিংহ-৩ আসনে মনোনয়ন পান। এতে মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকদের মাঝে ক্ষোভ বিরাজ করে। মনোনয়ন বিরোধকে কেন্দ্র করে গত ৯ নভেম্বর রোববার ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ও আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পৌর শহরের উত্তর বাজার এলাকায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর সাদিয়া এন্টারপ্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার পূর্বধলা উপজেলার হিরনপুর গ্রামের মৃত এমদাদ হোসেন খানের পুত্র রাহাদুল ইসলাম খান।
উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, আমার সাথে হিরণ ভাই ও তার অনুসারীদের কোন বিরোধ নেই। শুধু মাত্র বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনকে সমর্থন করায় আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আমি এর বিচার চাই।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১