আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৪, ২০২৫, ১১:২৪ অপরাহ্ণ




মনোনয়ন বাতিল করার দাবীতে আন্ত:নগর হাওড় এক্সপ্রেস ট্রেন অবরোধ, বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ

মনোনয়ন বাতিল না হলে হরতালের কর্মসূচী দেয়ার ঘোষণা দেয়ার হুশিয়ারী ॥ গৌরীপুরে মনোনয়ন বাতিল করার দাবীতে আন্ত:নগর হাওড় এক্সপ্রেস ট্রেন অবরোধ, বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ধানের শীষের মনোনয়ন বাতিলের দাবিতে মঙ্গলবার (৪ নভেম্বর/২৫) গৌরীপুর জংশনে ঢাকাগামী আন্ত:নগর হাওড় এক্সপ্রেস ট্রেনের সামনে অবরোধ করে বিক্ষোভ মিছিল করে হিরণ সমর্থকরা। নেতাকর্মীরা এসময় রেলপথ আটকে দিয়ে ট্রেনের সামনে শুয়ে থেকে বিক্ষোভ মিছিল করে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান। গৌরীপুর জংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম জানান, সকাল ৯টা ৩৫মিনিট থেকে রেলপথে মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা অবরোধ সৃষ্টি করে। রেলওয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ৩৭মিনিট ট্রেনটি স্টেশনে আটকে ছিলো। এছাড়াও দুপুরে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস বলেন, হিরণ হলেন এ অঞ্চলের নিপীড়িত-নির্যাতিত নেতাকর্মীদের প্রিয় মানুষ। বিএনপির জন্য তিনি জীবনের সবকিছু বিসর্জন দিয়েছেন। প্রতিবাদে সমাবেশে আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সহধর্মিনী সাইদা মাসরুর বলেন, ১৭টি বছর আমি স্বামীর সাথে একটি রাতেও শান্তিতে ঘুমাতে পারি নাই। কখনও রয়েছে জেলে আর কখনও রয়েছে পালিয়ে। দলের জন্য তিনি সর্ব দিয়েছেন। জুলাই আন্দোলনে আমার স্বামী ছিলো জেলে আর আমি মেয়েকে নিয়ে ছিলাম আন্দোলনে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান আকন্দ সুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পিয়াস প্রমুখ। সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সদস্য সেলিম আজাদ। এরপরে রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশনে হিরণ সমর্থক নেতাকর্মীরা রেলওয়ে জংশনে অবস্থান নেয়। বিজয় এক্সপ্রেস ট্রেন আসার পরে তারা ট্রেনের সামনে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ মিছিল করে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১