আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৪, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ণ




বিজয় মিছিল নয়, প্রার্থনার নির্দেশ ॥ গৌরীপুরের ধানের শীষের নমিনী এম ইকবাল হোসাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১৪৭, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীর্ষ প্রতীকের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। তিনি বলেন, কোনো বিজয় মিছিল হবে না, করতে পারবে না। আমি কঠোরভাবে সবাই নিষেধ করে দিয়েছি। প্রত্যকে ধর্মের রীতি অনুযায়ী শুকরিয়া আদায় করুন। বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, ৭১’র মহান মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে গণতান্ত্রিক আন্দোলনে শহিদ নেতাকর্মী এবং জুলাই আন্দোলনে যারা শহিদ হয়েছে তাদের জন্য দোয়া করুন। আমাদের শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করতে পারেন।
তিনি আরও বলেন, কেউ মিষ্টি খাওয়া, আনন্দ উল্লাস এসব করবেন না। কারো সম্পর্কে কুটোক্তি, বিরূপ আচরণ-মন্তব্য বর্জন করুন। আনন্দ উল্লাসের কিছু হয়নি। নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে। আমার প্রিয় নেতৃবৃন্দকে বলছি, প্রয়োজনে ৩দিন ঘরে থাকুন, প্রার্থনা করুন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলুন।

মনোনয়ন ঘোষণার পরপরেই কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন গ্রুপের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আলহামদুলিল্লাহ’ লিখে এ প্রাপ্তিকে শুকরিয়া জ্ঞাপন করেন।

বিগত সরকারের আমলে নানা হামলা ও মামলার শিকার হন ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। দেশজুড়ে আলোচিত আন্ত:নগর হাওড় এক্সপ্রেসে নাশকতার অভিযোগের মামলাতেও আসামী ছিলেন তিনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রশাসনের তোপের মুখেও রাজনৈতিক কর্মসূচী পালনে তাঁর গ্রুপের নেতাকর্মীরা সক্রিয় ছিলেন। ৫ আগস্টের পর নিজ এলাকায় গাড়িবহরে হামলার শিকার হলে দলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠে। এ ঘটনায় কেন্দ্রীয় বিএনপির নির্দেশে দলীয়ভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে। রাজনৈতিক অঙ্গনে ক্লিনইমেজের মানুষ হিসাবেই পরিচিত ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।

উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত নির্বাচনী আসন ১৪৭, ময়মনসিংহ-৩ (গৌরীপুর)। উপজেলা নির্বাচন অফিসার মো. ফাওজুল কবীর খান জানান, এ উপজেলার এখন মোট ভোটার ২ লক্ষ ৯৪হাজার ৬০৮জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪৮হাজার ৪৬৯জন আর মহিলা ভোটার ১ লাখ ৪৬ হাজার ১৩৯ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে ৯২টি কেন্দ্রে ৫৩৮টি বুথ।

অপরদিকে নির্বাচনের আগাম প্রস্তুতিতে কাজ করছেন জাকের পার্টির প্রার্থী হিসাবে মো. নজরুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসাবে সিপিবি’র উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হারুন আল বারী, বাংলাদেশ খেলাফত মজলিস গৌরীপুর উপজেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব মো. ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মুফতি নাজিম উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরীপুর উপজেলার মনোনীত প্রার্থী মো. আইয়ুব আলী নূরানী।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১