আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৩, ২০২৫, ১:০৬ পূর্বাহ্ণ




‘শাপলা কলি’ প্রতীক নিয়ে সোশ্যাল মিডিয়ায় উৎসবে মেতেছে এনসিপি

অবশেষে শাপলা কলিকেই প্রতীক হিসেবে মেনে নিয়েছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (২ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরই সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতীক মেনে নেওয়ার কথা জানান দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘এবার ধানের শীষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে শাপলা কলিতে।’ এর পরপরই উচ্ছ্বাসে মেতে ওঠেন নেতাকর্মীরা।

তারা আগামী নির্বাচনে এ প্রতীককে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন। ফেসবুকে কেন্দ্রীয় ও তৃণমূলের নেতারা বিভিন্ন স্লোগানসহ পোস্ট দিয়েছেন।

এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘গ্রাম-শহর, অলিগলি, জিতবে এবার শাপলা কলি।’

একই দিন বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে দলীয় কর্মসূচিতে দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও নেতাকর্মীদের নিয়ে শাপলা কলির স্লোগান তোলেন।

এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন অনেকে।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, নিজের ফেসবুক আইডিতে লেখেন—‘দেশ-জনপদ, রাস্তা-গলি, জিতবে এবার শাপলা কলি।’

যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শাপলা কলি ফুল হাতে নিয়ে হাস্যোজ্জল ছবি শেয়ার করেছেন। তার সঙ্গে ছবিতে রয়েছেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক ডা. খালেদ সাইফুল্লাহ।

ক্যাপশনে তাসনিম জারা লেখেন— ‘আজকের বিজয়ী টিমের সঙ্গে। সবাই মিলে স্লোগান তুলি, জিতবে এবার শাপলা কলি।’

যদিও এত দিন পূর্ণাঙ্গ শাপলা না হলে, প্রতীক না নেওয়ার কথা বলেছিলেন নেতারা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১