আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৩, ২০২৫, ১:০১ পূর্বাহ্ণ




রামদা হাতে ভিডিও ভাইরাল শিক্ষকের!

ফেসবুকে ভিউ বাড়ানোর জন্য রামদা হাতে একটি ভিডিও করে তা আপলোড করেছেন এক শিক্ষক। রোববার (২ নভেম্বর) এ ঘটনা ঘটে ময়মনসিংহের গৌরীপুরে। এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

তিনি উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের চান্দের সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পৌর শহরের নিমতলী মহল্লার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন চুন্নুর পুত্র।

ধারণ করা সেই ভিডিওতে তিনি বলেন, ‘আমিও প্রস্তুত আছি এবং ঠাণ্ডা মাথায় কথাগুলো বলছি। যেখানে আজ আব্বাই নেই, সেখানে মাথা রাখার ঠাঁই না থাকাটাই স্বাভাবিক। আল্লাহ ভরসা।’

ভিডিওর বিষয়ে জানতে শিক্ষক রাহাত হোসেন শাকিলের সঙ্গে যোগাযোগ করেও তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে তার স্ত্রী সুমি আক্তার জানান, ফেসবুক মনিটাইজেশন পেলেও সে লাইক-কমেন্ট পাচ্ছিল না। তাই মজা করেই এ ভিডিও করেছিল। যাতে ভিউ বাড়ে। যখন সমালোচনা শুরু হয় তখনই পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে চান্দের সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন আক্তার সাংবাদিকদের বলেন, রাহাত হোসাইন আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত বৃহস্পতিবার তিনি ছুটি নিয়েছেন। কেন এমন ভিডিও করলেন, তা জানা নেই।

উপজেলা শিক্ষা অফিসার আনজুমান আরা বেগম জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে শিক্ষকদের বিধিনিষেধ আছে। তিনি ইচ্ছা করলেই এমন ভিডিও দিতে পারেন না। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন, বিষয়টি তাৎক্ষণিক শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১