আজ শনিবার ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৩, ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ণ




টেকসই কৃষি উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: কৃষি সচিব

বাংলাদেশের কৃষির টেকসই উন্নয়নে ২০৫০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া।

আজ রোববার সিলেটে এক কর্মশালায় তিনি বলেন, সরকার কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে ২০৫০ সাল পর্যন্ত একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এই লক্ষ্যে কৃষিক্ষেত্রে স্টেকহোল্ডারদের মতামত সংগ্রহ এবং সব সীমাবদ্ধতা বিশ্লেষণের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে।

কৃষি সচিব আরো বলেন, সিলেট অঞ্চলে ভিন্ন মাত্রায় কাজ করার সুযোগ রয়েছে। এখানে রয়েছে হাওর, পাহাড়-টিলা ও প্রচুর পরিমাণে পতিত জমি। এসব অনাবাদি পতিত জমির কার্যকর ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব।

তিনি কৃষকদের পেস্টিসাইড ও রাসায়নিক সারের পরিমিতি ব্যবহার এবং নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দেন। এছাড়াও তিনি আন্তঃমন্ত্রণালয় যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি সবাইকে একতাবদ্ধ হয়ে দেশের কৃষিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

ট্রান্সফরমিং বাংলাদেশ এগ্রিকালচার : আউটলোক ২০৫০ শীর্ষক এই কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের পিপিসি অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডিএই, সুনামগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মো উমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের পিপিবি অধিশাখার যুগ্মসচিব কামরুল হাসান।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি মন্ত্রণালয়ের পিপিসি অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান। সিলেট অঞ্চলের কৃষি পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেন।

কর্মশালায় আগত বিভিন্ন দপ্তর/সংস্থার প্রধান কর্মকর্তা ও কৃষকসহ স্টেকহোল্ডারদের গ্রুপভিত্তিক ও উন্মুক্ত আলোচনার মাধ্যমে মতামত গ্রহণ করা হয়। কর্মশালায় কৃষি মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, কৃষক ও কৃষি উদ্যোক্তা এবং ডিএই-এর সিলেট অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১