জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহ বার ইউনিটের নির্বাচনে সভাপতি পদে এডভোকেট নুরুল হক সর্বেোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তিনি পেয়েছেন ১৯১ ভোট। বিভিন্ন সংগঠনের ও বিশিষ্ট ব্যক্তিদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি এবং বিজয়ীরা।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আজিজুর রহমান পেয়েছেন ৯৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে এ.এইচ.এম মাসুদুল আলম খান তান্না ১৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. রেজাউল করিম চৌধুরী পেয়েছেন ১৩৮ ভোট। এছাড়াও সহ-সভাপতি পদে এডভোকে আকরাম হোসেন ১৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মীর এমরান আলী পাপেল পেয়েছেন ৬০ ভোট। যুগ্ম সম্পাদক পদে এডভোকেট তোফাজ্জল হোসেন ১৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আসাদুজ্জামান খান জামান পেয়েছেন ৮১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ ওসমান গনি মল্লিক মাখন ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।