আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২, ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ণ




জুলাই বিপ্লব ছিনতাই করার চেষ্টা চলছে: ফুলপুরে মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, জুলাই বিপ্লবের ঐতিহাসিক বিজয়ের পর দেশে বিরোধী শক্তি সেই চেতনাকে ছিনতাই করার চেষ্টা করছে। তিনি বলেন, এই বিপ্লবের প্রকৃত ধারক ছিলেন ইসলামী জনতা, যার বীজ শাপলা চত্বরের ২০১৩ সাল থেকেই রোপিত এবং ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে তা দৃঢ় রূপ পেয়েছে।

শনিবার বিকেলে ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন। তিনি বলেন, সাল বছর ধরে আমরা ফ্যাসিবাদী অত্যাচার সহ্য করেছি, কারাগারের অন্ধকার কুঠুরিতে গৃহীত থেকেও আমরা কোনোভাবে স্বৈরাচারের সঙ্গে আপোষ করিনি। আমাদের কাঙ্ক্ষিত বিজয়েই আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলবো—ইনশাআল্লাহ।

মামুনুল হক আরও উল্লেখ করেন, বর্তমান গণজোয়ার প্রমাণ করেছে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এবং বাংলার মানুষ দুর্নীতিপূর্ণ ও নিপীড়ক কোনো শাসনের চাইতে মুক্ত, ন্যায় ও মর্যাদাসম্পন্ন রাষ্ট্র চায়। নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদের বাস্তবায়নেরও জোর দাবি জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর শাখার সভাপতি মুফতি আজিমুদ্দিন শাহ জামালী। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন ময়মনসিংহ-২ আসনে দলের মনোনীত প্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ, নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন প্রমুখ।

সমাবেশে উপস্থিত সকলে ঐক্যবদ্ধ থেকে দেশের স্বার্থ ও জাতীয় পরিচয়ের জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং জনতাকে সাংবিধানিক ও শান্তিপূর্ণ প্রক্রিয়ায় প্রকৃত পরিবর্তনের পথে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১