ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত রমজান আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, রমজান আলী গত মঙ্গলবার (২৮ অক্টোবর) ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ৭১ জন রোগী, এর মধ্যে পুরুষ ৫৭ জন, নারী ১২ জন এবং ২ জন শিশু রয়েছে।