আজ রবিবার ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৭, ২০২০, ৪:২৪ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) চিকিৎসাধীন থেকে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তির নাম রহমত উল্লাহ (৪০)। তিনি উপজেলার বড়হিত ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের রফিকুলের ছেলে।

মঙ্গলবার সকালে মৃত ব্যক্তির বড়ভাই হেদায়েত উল্লাহ জানান, তিন দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন রহমত উল্লাহ। রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

তার ভাইয়ের মৃত্যুর কারণ নির্ণয়ে চিকিৎসকরা নমুনা সংগ্রহ করেছেন। আজ এর রিপোর্ট পাওয়ার পর মরদেহ দেয়া হবে। বর্তমানে ভাইয়ের মরদেহ একই হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

এ সম্পর্কে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান জানান, মরদেহ মমেকের হিমঘরে রাখা হয়েছে। মৃত ব্যক্তির নমুনার রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১