যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ও পৌর যুবদলের ব্যানারে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শোয়েব মুনশীর নেতৃত্বে মঙ্গলবার (২৮ অক্টোবর/২৫) শহরে বর্ণিল শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রা শেষে যুব সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শোয়েব মুনশী। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর ইসলাম খান শহীদ, যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ (ভিপি ফারুক), পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রতন, পৌর কৃষক দলের সভাপতি গোলাম কাজীয়েল হাজাত শাহী মুনশী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান আল আমিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান, জহিরুল ইসলাম, পৌর জাসাসের সভাপতি আরাফাত মুনশী প্রমুখ।