আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২২, ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ




গৌরীপুরে কলেজ ছাত্র মিঠু হত্যার দায়ে সহোদর দুই ভাইয়ের মৃত্যুদন্ডাদেশ

ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের ছাত্র জহিরুল ইসলাম মিঠু (২৪) হত্যার দায়ে পলাতক সহোদর দুই ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দন্ডিত এলবার্ট ডেবিট রকি ও এলবার্ট ডেবিট সেন্টু সহোদর ভাই। তারা উপজেলার পৌর শহরের বাড়িওয়ালাপাড়া মহল্লার এলবার্ট ডেবিট বাদলের ছেলে। বুধবার (২২ অক্টোবর/২৫) দুপুরে ময়মনসিংহের বিশেষ জজ ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় প্রদান দেন।
দীর্ঘ শুনানির পর স্বাক্ষী-প্রমাণের ভিত্তিতে বুধবার এই রায় প্রদান করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেন বাদী পক্ষের আইনজীবী ও জজ আদালতের পিপি এডভোকেট আকরাম হোসেন ও এডভোকেট আব্দুস সোবহান সুলতান।
নিহতের বাবা মোখলেছুর রহমান খান পাঠান বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেশাদার খুনি ডেবিট রকি ও ডেবিট সেন্টুকে দিয়ে আমার একমাত্র ছেলে মিঠুকে নৃশংসভাবে হত্যা করে। সে অনার্স চুতর্থ বর্ষের ছাত্র ছিল। মৃত্যুদন্ডের আদেশে অত্যন্ত খুশি ও আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। পাশাপাশি এই রায় দ্রুত কার্যকর করার দাবী জানান তিনি।
প্রসঙ্গত, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর পৌর শহরের পাটবাজারস্থ টিপু সুলতানের স্বর্নের দোকানে দণ্ডিতদের সাথে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে নিহত মিঠু ঝগড়া থামাতে গেলে ডেভিট রকি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে মিঠুকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা নিহতের বাবা মোখলেছুর রহমান খান পাঠান ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর রকি, সেন্টু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক মামুনকে আসামী করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। পরে মামুনকে বাদ দিয়ে রকি ও সেন্টুকে আসামী করে চার্জশীট প্রদান করেন গৌরীপুর থানা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১