আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৯, ২০২৫, ১২:৫২ অপরাহ্ণ




ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালে ভয়াবহ আগুন, আহত ১০

ঢাকার ধামরাইয়ে বারোবাড়িয়া এলাকার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে ০৯ নম্বর বিল্ডিংয়ের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা পুরো ভবনটিতে ছেয়ে যায়। কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। উক্ত ওষুধ কারখানার ভেতরে থাকা অফিসার ও কর্মচারীরা চরম আতঙ্কিত হয়ে পরেন। দৌড়ে নিরাপদ স্থানের দিকে হুড়োহুড়ি করে ছুটতে গিয়ে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এ ঘটনায় কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কতৃপক্ষ।

তবে আগুনে আইপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর প্রতিষ্ঠানটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ধামরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কমান্ডার পলাশ মুদক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ৩টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আপ্রাণ চেষ্টা করে ও অগ্নিনির্বাপন তৎপরতা চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১