আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৭, ২০২৫, ৫:১০ অপরাহ্ণ




বিসিবিতে কোন কমিটির দায়িত্ব পেলেন সংগীতশিল্পী আসিফ আকবর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। এবার বোর্ডের গুরুত্বপূর্ণ একটি কমিটির দায়িত্বও পেয়েছেন তিনি।

নির্বাচনের পরদিন মঙ্গলবার (৭ অক্টোবর) প্রথম বৈঠকে বসে বিসিবি নতুন পরিচালনা পর্ষদ। সে বৈঠকে বোর্ডের বিভিন্ন কমিটির দায়িত্ব বণ্টন করা হয়।

আসিফ আকবর পেয়েছেন এইজ গ্রুপের দায়িত্ব। তিনি মূলত দেশের ক্রিকেট ভবিষ্যৎ প্রজন্ম তথা বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে থাকবেন নাজমুল আবেদীন ফাহিম। এর আগের বোর্ডেও তিনি একই দায়িত্বে ছিলেন।

ফাইন্যান্সের গুরুত্বপূর্ণ দায়িত্ব গেছে নাজমুল ইসলামের কাঁধে। ডিসিপ্লিনারি কমিটির দেখভালের দায়িত্বে ফাইজুর রহমান। ইশতিয়াক সাদেক দেখবেন গেম ডেভেলপমেন্ট। গ্রাউন্ডসের দায়িত্বে থাকবেন- আমিনুল ইসলাম বুলবুল।

এছাড়া ফ্যাসিলিটিস শাহনিয়ান তানিম ও আম্পায়ারস কমিটি দেখবেন আগেরবারও দায়িত্বে থাকা ইফতেখার রহমান মিঠু। উইমেন্স উইং দেখবেন আব্দুর রাজ্জাক আর সিসিডিএম এর দায়িত্বে আদনান রহমান দীপন।

হাই পারফরম্যান্সের দায়িত্ব সামলাবেন নতুন বোর্ডে আসা খালেদ মাসুদ পাইলট। বাংলা টাইগার্সের দায়িত্বে রাহাত শামসের কাঁধে।

এছাড়া বিপিএল গভর্নিং কাউন্সিল থাকবে আমিনুল ইসলাম বুলবুলের এখতিয়ারে।

আপাতত কোনো কমিটির দায়িত্বে নেই ফারুক আহমেদ। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাবেন তিনি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১