”পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” এই শ্লোগানকে ধারন করে আজ শেরপুর ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির আয়োজনে রোববার অনুষ্ঠিত হলো শেরপুর সদর উপজেলার স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে শেরপুর ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কির সভাপতিত্বে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দীর সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো: লুৎফুল কবীর, রিজিওনাল ম্যানেজার ব্র্যাক প্রগতি মোঃ জাকির হোসেন, অফিসার সেলপ মো; মিজানুর রহমান, কমিউনিটি অর্গানাইজার সেলপ হাসি আক্তার।
অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলার ১০ টি স্বপ্নসারথি দলের ২৮ জন ১৮ বছর পুর্ণ করা কিশোরীদের সনদপত্র, ফুল ও মগ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি বক্তব্যে শেরপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ বলেন, আমরা স্বপ্ন দেখেছি বড় হওয়ার এখন আমরা তা বাস্তবায়ন করবো। তোমরা এখন বাল্যবিয়ে মুক্ত, তোমাদের অন্যদের বাল্যবিয়ে মুক্ত করতে এগিয়ে আসতে হবে।
কিশোরীদের মধ্যে হতে অনুভূতি ব্যক্ত করে আইরিন আক্তার ও নাসরিন আক্তার।#