আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৮, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ




বাসরঘরে ঘুম থেকে উঠেই স্বামীর ঝুলন্ত লাশ দেখলেন নববধূ!

জামালপুরের বকশীগঞ্জে টালিয়াপাড়া গ্রামে বাসরঘরে জিয়ার উদ্দিন (২২) নামে এক যুবক আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার টালিয়াপাড়া গ্রাম এ ঘটনা ঘটে।

মৃত জিয়ার উদ্দিনের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের কৃষক আন্তাজ আলীর ছেলে কৃষক জিয়ার উদ্দিন গত ২৫ সেপ্টেম্বর রাতে দেওয়ানগঞ্জ উপজেলার পার-রামরামপুর ইউনিয়নের দক্ষিণ ভাতখাওয়াচর আব্দুর রাজ্জাকের মেয়ে রাবিয়া খাতুনের (১৫) সঙ্গে বিয়ে হয়। জিয়ার উদ্দিন পেশায় একজন কৃষক হলেও বিভিন্ন সময়ে আটোভ্যান চালাতেন।

নববধূ রাবিয়া খাতুন জানান, শুক্রবার রাতে তাদের বাসর ঘরে উভয়ে ঘুমাতে যান। ভোরে ঘুম থেকে জেগে ওঠে দেখতে পান, তার স্বামী জিয়ার ঘরের ধন্নার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছেন। কখন কি হলো কিছুই বুঝতে পারলাম না। এ ঘটনায় উভয় পরিবার নির্বাক। এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনেন।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১