আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এস এ শামীম || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৭, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ




মেরুদণ্ডহীন মানুষ মানবাধিকার কমিশনে দরকার নেই: দেবপ্রিয় ভট্টাচার্য

জাতীয় মানবাধিকার কমিশনের নেতৃত্বে মেরুদণ্ডহীন ভালো মানুষ বসানো যাবে না বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, মেরুদণ্ডহীন ভালো মানুষ কখনোই অন্য কারো জন্য সঠিক পথ নির্ধারণ করতে পারে না, তাই তাদের প্রয়োজন নেই।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে নাগরিক প্ল্যাটফরম আয়োজিত ‘খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫’ শীর্ষক আলোচনায় তিনি এসব মন্তব্য করেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য স্মরণ করিয়ে বলেন, ২০০৯ সালে ড. ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের সময় তৈরি আইনের ভিত্তিতে কমিশন গঠন করা হয়েছিল। তবে ২০২৪ সালের ৭ নভেম্বর অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এটি বাতিল করে দেয়। এর ফলে প্রায় এক বছর ধরে দেশে মানবাধিকার কমিশন কার্যক্রমহীন থাকে।

 

তিনি আরও বলেন, অতীতে গঠিত কমিশনগুলো কার্যত নখদন্তহীন ছিল, দাঁতও নেই, কামড়ও দিতে পারে না। আমরা চাই একটি শক্তিশালী কমিশন, যা মানুষের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারবে। নতুন কমিশনের নেতৃত্বে সৎ, নীতিবান ও সাহসী মানুষ থাকা জরুরি, যারা প্রয়োজনে সরকারের সঙ্গেও লড়াই করতে পারবে।

 

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, খসড়া আইনে আন্তর্জাতিক মানদণ্ডে কমিশনের স্বাধীনতা ও কার্যপরিধি অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিশন যাতে নির্ভরযোগ্য অনুসন্ধানী ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং সংখ্যালঘু ও ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করতে পারে, তা নিশ্চিত করতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১