আজ শনিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৫, ২০২৫, ১১:৪১ অপরাহ্ণ
oplus_8388610




গৌরীপুর স্বজনের উদ্যোগে ‘বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন’ ও শোভাযাত্রা

ময়মনসিংহের গৌরীপুর স্বজন সমাবেশের একুশতম বর্ষপূর্তি উৎসব উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর/২৫) উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ে ‘বাল্যবিয়েকে না বলুন’ স্লোগানে লাল কার্ড প্রর্দশন, বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক আফিয়া আমিন পাপ্পা। তিনি বলেন, বাল্যবিয়ের কারণে মাতৃমৃত্যু-নবজাতক শিশু মৃত্যু বাড়চ্ছে। কিশোরী মা’র রক্তশূন্যতা, শিশুর অপুষ্টির প্রধান কারণ হলো বাল্যবিয়ে। যা পারিবারিক সমস্যাও সৃষ্টি করছে। সবাইকে সচেতন হতে হবে। বাল্যবিয়ের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস্ সম্পাদক মো. ছাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। ‘বাল্যবিয়ে; মাতৃ ও শিশু মৃত্যু বাড়ায়, বাড়ে সামাজিক-পারিবারিক কলহ, দ্বন্ধ-সংঘাত’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
বক্তব্য রাখেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজের প্রভাষক মো. সেলিম, ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক গৌতম চন্দ্র রায়, রতন চন্দ্র দেবনাথ, সঞ্জয় কুমার দাস, মুহাম্মদ সাইফুল ইসলাম খান, মো. নুরুল হক, দেলোয়ারা বেগম, ফেরদৌসি বেগম, সহকারী শিক্ষক মো. নাজমুল ইসলাম, আবু সিদ্দিক মো. আলমগীর, ফওজিয়া আক্তার, কামরুল ইসলাম রাসেল, মোহর মিনজ, ট্রেড ইন্সট্রাক্টর মো. আজিজুল হক, আবু সাদাত মো. সামিউল হক, সহকারী শিক্ষক মো. আব্দুল মজিদ, সুমন চন্দ্র পন্ডিত, মো. আল আমিন, প্রতিদিনের বাংলাদেশের গৌরীপুর প্রতিনিধি শামীম আনোয়ার, এসটি বাংলাটিভির প্রতিনিধি আব্দুর রউফ দুদু, স্বজন নুরুল আমিন, সুলতান আহম্মেদ, রাকিবুল হাসান, মো. নজরুল ইসলাম, হোসেন আলী, মতিউর রহমান, রাকিবুল ইসলাম প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১