আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২১, ২০২৫, ৪:১৪ অপরাহ্ণ




যেভাবে বন্ধ হতে পারে গাজার গণহত্যা, জানালেন জেসিন্ডা আরডার্ন

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, গাজা উপত্যকায় প্রতিদিন চলমান গণহত্যা থামানোর একটি পথ এখনো আছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এ মন্তব্য করেন।

আরডার্ন লিখেছেন, ফিলিস্তিনকে আরও বেশি দেশ স্বীকৃতি দিলে সেই পথ সুগম হবে। পাশাপাশি যেকোনো সামরিক অভিযানে সহযোগিতা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি বলেন, গাজায় অবরুদ্ধ ও অনাহারগ্রস্ত মানুষের কাছে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছাতে হবে। একইসঙ্গে আহত, অপুষ্টিতে ভোগা মানুষ এবং অন্তঃসত্ত্বা ও সদ্য মা হওয়া নারীদের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরি।

আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে আরডার্ন বলেন, ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে জলবায়ু সংকটজনিত প্রাকৃতিক দুর্যোগ—সব মানবিক বিপর্যয়ে শক্তিধর দেশগুলোকে পদক্ষেপ নিতে হবে। তবে আমাদের শুরুটা গাজা থেকেই করা উচিত।

তিনি আরও বলেন, আমরা মানবিক সংকটে ভরা এক বিশ্বে বাস করছি। কিন্তু কেবল সংখ্যার দোহাই দিয়ে মানুষকে অমানবিক করে তোলা থেকে আমাদের বিরত থাকতে হবে

জেসিন্ডা আরডার্ন চার বছরের বেশি সময় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। কোভিড-১৯ মহামারি মোকাবিলায় তার নেতৃত্ব বিশ্বজুড়ে প্রশংসিত হয়। তিনি ২০২৩ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান।

গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে এ পর্যন্ত ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। হামলার কারণে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তীব্র খাদ্য সংকটে এখন পর্যন্ত অন্তত ৪৩৫ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ১৪৭ জন শিশু।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১