আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
মোস্তাফিজুর রহমান বুরহান || স্টাফ রিপোর্টার, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৬, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ণ
oplus_8388610




বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে ২ হাজার তাল গাছের চারা রোপণ

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ময়মনসিংহের গৌরীপুরে ২ হাজার তালগাছের চারা রোপণ করার উদ্যোগ নেয়া হয়েছে। দলটির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উপলক্ষে মঙ্গলবার দুপুরে পৌর শহরের বিভিন্ন সড়কে ৪৭ টি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন বলেন, তালগাছ মানুষ ও পাখি উভয়ের জন্য উপকারী। অতি সম্প্রতি বজ্রপাতের প্রবণতা বেড়ে গেছে এবং সহসাই প্রাণহানি হচ্ছে। বজ্রপাত থেকে রক্ষায় যে বজ্রপাত নিরোধক দÐ স্থাপন করা হয় সেটি অনেক ব্যয়বহুল। আমরা মনে করছি বিএনরিপ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোপণ করা এক একটি তালগাছ এক একটি বজ্র নিরোধকদক হিসাবে কাজ করবে। গৌরীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আগে আমরা স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি। সেই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ২ হাজার তাল গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছি। ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজন ৪৭ টি তাল গাছ রোণন করে কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি গাছগুলো লাগানো হবে। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বয়ক একে এম আব্দুল্লাহ, ফারুক আহমেদ, আব্দুর রহমান বাবুল, একেএম আনোয়ারুল ইসলাম কামাল, সদস্য এম এ সাত্তার, হাফেজ মো. চাঁন মিয়া, মজিবুর রহমান, আবুল কাশেম মাইনুল ইসলাম শাহীন, আব্দুস সবুর মিলটন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রতন, নিজাম উদ্দিন, ইঞ্জিনিয়ার মো. শাহজাহান, সদস্য আলিমেল হাকিম মুন্সী শাকিব, পৌর কৃষক দলের সভাপতি কাজীয়েল হাজাত মুন্সী শাহী, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শোয়েব মুন্সী, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের এমদাদুল হক খোকন, মোখলেছুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ বাশার ঝুলন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১