আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৪, ২০২৫, ১:২১ অপরাহ্ণ




পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করলেন মামুনুল হক

জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন ও নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডসহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস।

রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময়  দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, আজকের সংবাদ সম্মেলনে অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আমরা পাঁচ দফা দাবি জানাতে চাই।  আমরা স্পষ্ট করে বলতে চাই—আমাদের এই দাবিগুলো কেবল রাজনৈতিক অংশগ্রহণের জন্য নয়; এগুলো দেশের জনগণের অধিকার এবং ন্যায়পরায়ণতার নিশ্চয়তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। আমরা চাই জনগণ যেন নির্ভরযোগ্য, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে।

পাঁচ দফা দাবি দেশের ভবিষ্যতের জন্য ন্যায়, স্বচ্ছতা এবং প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা আশা করি, সরকার জনগণের এ দাবিগুলোকে গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং এগুলোর বাস্তবায়নের জন্য সক্রিয়ভাবে এগিয়ে আসবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের  পাঁচ দফা দাবি হলো- জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন।

এসব দাবি আদায়ে ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও ২৬ সেপ্টেম্বর, দেশব্যাপী সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছে দলটি।

সংবাদ সম্মেলনে মামুনুল হক অভিযোগ করে বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে একটি দলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এটি লেভেল প্লেইং ফিল্ডকে নস্যাৎ করতে পারে। আমরা মনে করি—যা হওয়ার হয়েছে; আগামী দিনের সরকারের কোনো কার্যক্রমে যেন কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব প্রকাশ না পায়।

বাংলাদেশ খেলাফত মজলিস দৃঢ়ভাবে মনে করে—সব দলের অংশগ্রহণ ও সম্মিলিত মতামতের প্রতিফলন নিশ্চিত করাই সরকারের প্রকৃত লক্ষ্য হওয়া উচিত।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১