আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৪, ২০২৫, ১:১৭ অপরাহ্ণ




ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নতুন নির্দেশনা

সরকারি হাসপাতালগুলোতে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা এবার সপ্তাহে মাত্র দুদিন চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন। সোমবার ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এই সময়সীমা থাকবে, এ সময়ের বাইরে হাসপাতালের সীমানায় অবস্থান করা সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি, হাসপাতাল কর্তৃক প্রদত্ত কোনো রোগীর তথ্য, প্রেসক্রিপশন বা ডকুমেন্টের ছবি তোলাও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত নোটিশে দেশের সব সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসকদের ভাবমূর্তি রক্ষা ও যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই আট দফা নির্দেশনা পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবশ্যই নিজ নিজ প্রতিষ্ঠানের আইডি কার্ড দৃশ্যমান রাখতে হবে। যদি কেউ এই নিয়ম অমান্য করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সরকারি হাসপাতালে যে সব পরীক্ষা বা ওষুধ সরবরাহ করা হয়, তা বাইরে থেকে করার বা কেনার সুপারিশ করা যাবে না। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার বা কোনো প্রতিষ্ঠানের প্যাডে রোগ নির্ণায়ক পরীক্ষা করা বা কোনো কোম্পানির নামের প্যাডে প্রেসক্রিপশন দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কেবল সরকার অনুমোদিত বা সরবরাহকৃত সিল ব্যবহার করা যাবে। তবে বিজ্ঞাপনবিহীন জেনেরিক নামের সিল ব্যবহারে কোনো বাধা নেই। এছাড়া বেসরকারি ওষুধ কোম্পানির সরবরাহকৃত কোনো ওষুধের তালিকা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের টেবিলে রাখা যাবে না।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১