আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৪, ২০২৫, ১:০৩ অপরাহ্ণ




গভীর রাতে ডিবির হাতে আটক ভাঙ্গায় অবরোধের প্রধান সমন্বয়ক

ফরিদপুরের ভাঙ্গায় রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে টানা তিন দিনের মহাসড়ক অবরোধ কর্মসূচির ঘোষণার প্রধান সমন্বয়কারী, আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সদ্দিকি মঞ্জিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে। শনিবার গভীর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে সাধারণ জনগণের চলাচল, নিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাত থেকেই মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি মহাসড়কে দুটি সশস্ত্র যান (এপিসি) এবং একটি জলকামান নামানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরদিপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামরিদী ইউনিয়ন পুনর্বিন্যাস করে ফরদিপুর-২ আসনের নগরকান্দার সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে দুই ইউনিয়নের মানুষ কয়েক দিন ধরে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় তিন দিনের সকাল-সন্ধ্যা অবরোধ ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান ম. ম. সদ্দিকি মঞ্জি।

ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সদ্দিকি মঞ্জিকে গভীর রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে। বিষয়টি সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ফরদিপুরের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, সাধারণ জনগণের ভোগান্তি কমানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের অন্তত এক হাজার সদস্য মহাসড়কে টহল দিচ্ছে। প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১