আজ বৃহস্পতিবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৩, ২০২৫, ১০:০৪ অপরাহ্ণ
oplus_0




উচ্চ আদালত থেকে জামিনে এসে হত্যা মামলার বাদীকে হুমকি, প্রেসক্লাবে সংবাদ সম্মেলন 

ময়মনসিংহের গৌরীপুর সহনাটি ইউনিয়নে একটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে এসে মামলার বাদী ও স্বাক্ষীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে গৌরীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেছেন হত্যা মামলার বাদী ও নিহতের পিতা আব্দুল কাইয়ুম। তাঁর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন হত্যা মামলাটির স্বাক্ষী সহনাটি ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য ডা. এ বি সিদ্দিক।
জানা যায়, গত জুন মাসে মাত্র ১০ টাকা চা বিলের জন্য ছুরিকাঘাতে হত্যা করা হয় উপজেলার সহনাটি ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবিরকে। ঘটনাটি সারাদেশে তখন ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সেই মামলার তিনজন আসামি মাসুদ রানা, কামরুল ইসলাম ও মজিবুর রহমান সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিনে এসেছেন। জামিনে এসে তাঁরা নিহত হুমায়ুনের বাবা আব্দুল কাইয়ুম, মামলার স্বাক্ষী ডা. এ বি সিদ্দিক, সহনাটি ইউনিয়ন জামায়াতের আমির সাইদুর রহমান এমদাদসহ অনেককে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন।
আব্দুল কাইয়ুম অভিযোগ করে বলেন- সন্তান হারিয়ে তিনি এখন চার মামলার আসামি। ঘটনার দিন রাতে উত্তেজিত জনতা অভিযুক্তদের ঘর-বাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগ করে। তিনি তখন নিহত সন্তানের সাথে হাসপাতালের মর্গে, সেই অগ্নিসংযোগের ঘটনায় চারটি মামলা দায়ের করেছে হত্যা মামলার আসামিরা। চারটি মামলারই আসামি তিনি। এখন উচ্চ আদালত থেকে তিনজন জামিনে এসে সবাইকে হুমকি-দামকি দিচ্ছে। এছাড়াও গত ১০ সেপ্টেম্বর জামিনে আসা আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে গৌরীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
সহনাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর সাইদুর রহমান এমদাদ বলেন- ছুরিকাঘাতে হুমায়ুন আহত হলে তাঁকে নিয়ে আমি দ্রুত গৌরীপুর উপজেলা হাসপাতালে যাই, সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য হুমায়ুনের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, পরদিন ময়নাতদন্ত শেষে হুমায়ুনের লাশ নিয়ে আমি বাড়িতে যাই, অগ্নিসংযোগের ঘটনার সময় আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, তবুও আমাকে চারটি মামলায় আসামি করা হয়েছে। আসামিরা জামিনে এসে নানা ভাবে আমাকে হুমকি দামকি ও ভয়ভীতি দেখাচ্ছে এখন।
এব্যাপারে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ সালাহ উদ্দিন করিম বলেন- বিষয়টি জানা নেই, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১