আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১১, ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ




গৌরীপুরের আওয়ামী লীগ নেতা অনু কটিয়াদীতে গ্রেফতার!

ময়মনসিংহের গৌরীপুরের আওয়ামী লীগ নেতা শরীফ হাসান অনু (৫৩) কে কিশোরগঞ্জের কটিয়াদী থেকে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগের একটি টিম। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর/২৫) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
শরীফ হাসান অনু ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি দীর্ঘদিন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে একাধিকবার দলীয় মনোনয়নের লড়াই করেও ব্যর্থ হন। উপজেলা পরিষদ নির্বাচনেও তিনি দলীয় মনোনয়নে ব্যর্থ হন। পরে বিদ্রোহী প্রার্থী হিসাবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন। গ্রেফতারের পরপরেই দলীয় নেতৃবৃন্দ ও নেটিজনরা তাঁর মুক্তির দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যার্টাস দিচ্ছেন। অনেকেই এ ঘটনার নিন্দাও জানান।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র আরও জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শহিদুল্লাহ হল ছাত্রলীগ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হেদায়েত উল্লাহ সরকার (৪০), ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন (৫৮), এবং বরগুনা জেলার তালতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. রাজ্জাক (৪৭)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম কোতয়ালী থানার দনিয়া যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে হেদায়েত উল্লাহ সরকারকে গ্রেফতার করা হয়। একই সময়ে রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে মো. গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে ডিবির সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ।
এছাড়াও বুধবার বিকেল ৫টা ১৫ মিনিটে ডিবি গুলশান বিভাগের একটি টিম কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মো. শরিফ হাসান অনুকে, একই দিন রাত আনুমানিক ১১টায় রমনা এলাকায় অভিযান চালিয়ে আ. রাজ্জাককে গ্রেপ্তার করে রমনা বিভাগ।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১