জাতীয় পার্টির সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী নুরুল আমিন খান পাঠান স্মরণে ময়মনসিংহের গৌরীপুরে রোববার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. মাহবুবুল আলম খান। সঞ্চালন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সেলিম আল রাজ। বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ড. হারুনুর রশিদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আব্দুল ছিদ্দিক, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান খান পাঠান, মহিলা কলেজের প্রভাষক ইয়াছির আরাফাত, প্রভাষক মো. মোস্তাকিম প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রভাষক নজরুল ইসলাম।