আজ সোমবার ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ৩১, ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ




পূজা দিয়ে তোপের মুখে বলিউড অভিনেতাপূজা দিয়ে তোপের মুখে বলিউড অভিনেতা

ভিন্নধর্মে বিয়ে বলিউডে নতুন নয়। ইন্ড্রাস্টির বাদশাহ শাহরুখ খান-গৌরী থেকে আলি ফজল-রিচা চাড্ডা, সাইফ আলি খান-কারিনা কাপুর— এমন অনেক দম্পতিই সুখে সংসার করেছেন। গত বছর অভিনেত্রী সোনাক্ষী সিনহা বিয়ে করেন বলিউড তারকা জাহির ইকবালকে।

সেই থেকে বারবার সমালোচনার মুখে পড়েন এ তারকা দম্পতি। যোগ্য জবাবও দিয়ে আসছেন অভিনেত্রী।

প্রতি বছরই সালমান খানের বাড়ির গণেশ পূজায় দেখা যায় সোনাক্ষী সিনহাকে। এবারও স্বামীকে সঙ্গে নিয়ে আসেন তিনি। বিসর্জনে নাচের পাশাপাশি স্বামীকে সঙ্গে নিয়ে গণেশের আরতি করতেও দেখা যায় অভিনেত্রীকে। সোনাক্ষীর পরনে চুড়িদার, মাথা ঢাকা ওড়নায়। অন্যদিকে প্যান্ট–শার্ট পরে জাহির ইকবাল।

ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় নেটিজেনদের কটাক্ষের শিকার হন জাহির। এ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে অনেকেই মন্তব্যে লিখেছেন—ইচ্ছা নেই, শুধু শুধু জোর করে পূজা করছেন কেন?

আবার অনেকের দাবি— সোনাক্ষীর জন্য নাকি বাধ্য হয়ে পূজায় এসেছেন জাহির। অভিনেত্রী স্বামীর সঙ্গে গণেশ পূজার ভিডিও পোস্ট করতেই সমালোচনার ঝড় ওঠে। যদিও এ ধরনের কটাক্ষে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

বিয়ের পরপরই সোনাক্ষী স্পষ্ট বলে দেন—তাদের সম্পর্কে ধর্ম নয়, বরং ভালোবাসাটাই আসল। তিনি জানিয়েছিলেন, একে অন্যের ধর্মের প্রতি তারা শ্রদ্ধাশীল।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১