আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৫, ২০২০, ২:৫৭ অপরাহ্ণ




বিত্তবানদের প্রতি আহ্বান সামর্থ্যনুযায়ী আপনারাও এগিয়ে আসুন ॥ কল করুন ত্রাণ পৌঁছে দিবো গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
আপনারা যাঁরা বিত্তবান আছেন সামর্থ্যনুযায়ী এগিয়ে আসুন। ‘করোনা প্রতিরোধী ত্রাণ তহবিল’-এ সহায়তা করুন। ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান। তিনি আরো বলেন এই সহযোগিতা পৌরসভার কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের জন্য ব্যয় করা হবে। যারা লাইনে দাঁড়িয়ে অথবা অন্যদের সামনে সহযোগিতা নিতে পারছেন না, তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি আমার নাম্বার ০১৭১২-০৫৫০৮৬ অথবা পৌর সচিব ০১৩০৬-৭৯৮০০ এর নাম্বারে কল দিন। পৌরবাসীর প্রতি তিনি আরো বলেন, আপনার সাহায্যের বিষয়টিও গোপন রাখা হবে।
পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তি আরো বলেন (যা হুবহুব আপনাদের জন্য তুলে ধরা হলো)।
প্রিয় গৌরীপুর পৌরবাসী, বলেন, করোনা ভাইরাস এর সংক্রমন রোধে চলমান লকডাউন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ যারা আজ ঘরকুনে আবদ্ধ এখন তাদের পাশে দাঁড়ানো সময়ের দাবী। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রদত্ত ৩১টি নির্দেশনা মেনে চলা এ মুর্হূতে সংক্রমন ঠেকানেরা স্বার্থে অত্যাবশ্যক। এখন সংকট কার্যত ২টি একদিকে গৃহবন্দী থেকে করোনা সংকট ঠেকাতে হবে অন্যদিকে নিম্ন আয়ের কর্মহীন অভাবী মানুষদের খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া খুব জরুরী। আমি পৌরসভার আপনাদের ভোটে নির্বাচিত মেয়র জনগণের সেবায় রাত দিন কাজ করে যাচ্ছি, ব্যক্তিগত সামর্থ্যরে সবটুকু দিয়ে চেষ্টা করছি এ সংকট মোকাবেলায় আপনাদের পাশে থাকতে। গৌরীপুরের মানুষদের জন্য মাননীয় জাতীয় সংসদ সদস্যসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, জেলা পরিষদ ময়মনসিংহ ও বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যগণ ত্রাণ সহায়তা প্রদান করেছেন। ঠিক এভাবেই সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা জরুরী।
এ সময়ে আমরা নিজ নিজ অর্থায়নে পৌরসভায় করোনা প্রতিরোধী ত্রাণ তহবিল গঠন করেছি। পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরবৃন্দের অর্থায়নে ইতোমধ্যে ৩লাখ টাকার তহবিল হয়েছে। আমাদের এ উদ্যোগে সামর্থ্যবান ব্যক্তিদের সামিল হওয়ার অনুরোধ জানাচ্ছি। যে কোন অনুদান সাদরে গ্রহণ করা হবে। বিশেষদ্রষ্টব্যঃ এই ত্রান তহবিলের অর্থ সরকারি অনুদানের পাশাপাশি গৌরীপুর পৌর এলাকায় করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কাজে খরচ করা হবে। ধন্যবাদান্তে, সৈয়দ রফিকুল ইসলাম ইসলাম, মেয়র, গৌরীপুর পৌরসভা, গৌরীপুর, ময়মনসিংহ।
এছাড়াও তিনি সাংবাদিকদের জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক টিম তৈরি করা হয়েছে। যারা এসব মানুষের বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। ইতোমধ্যে এক হাজার প্যাকেট (যার ভিতরে চাল, ডাল, আলু, লবন ও তৈল রয়েছে) এক হাজার পরিবারকে প্রধান করা হয়েছে। আরো দুই হাজার প্যাকেট প্রক্রিয়াধীন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০