আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ২২, ২০২৫, ১১:১৭ অপরাহ্ণ




সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়

জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) লাশ মিলেছে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বাসায় মোবাইল ফোন ও ট্যাব রেখে বের হওয়ার পর থেকে আর তার খোঁজ পাচ্ছিল না পরিবার।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জের কলাগাছিয়া এলাকার নদীতে তার লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে নৌ–পুলিশ লাশটি উদ্ধার করে।

কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) সালেহ আহমেদ পাঠান বলেন, আমরা মরদেহটি উদ্ধার করেছি। উদ্ধার করার পরে সবাই বলছেন, এটি সেই নিখোঁজ সাংবাদিক সাহেবের লাশ। তবে আমরা তার কাছে তেমন কোনো আইডি কার্ড (পরিচয়পত্র) পাইনি। মরদেহটির পরিচয় শনাক্ত করার জন্য তার পরিবারের সদস্যদের আসতে বলা হয়েছে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বাংলানিউজকে বলেন, মেঘনা নদীতে একটি মরদেহ পাওয়া গেছে। আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি এটি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের। তার পরিবার শনাক্ত করলে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

নৌ-পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন বলেন, লাশ বর্তমানে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে আছে। আমরা সাংবাদিক সাহেবের পরিবারকে আসতে বলেছি। তারা পরিচয় শনাক্ত করলে আমরা নিশ্চিত হয়ে বলতে পারবো। লাশের সঙ্গে সাংবাদিক বিভুরঞ্জনের চেহারার মিল পাওয়া গেছে।

দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক বিভুরঞ্জন সরকার গত ১৬ আগস্ট থেকে ছুটিতে ছিলেন। বৃহস্পতিবার সকালে মোবাইল ফোন ও ট্যাব বাসায় রেখে বের হন তিনি। এরপর আর ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রাতে ছেলে ঋত সরকার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, বিভুরঞ্জন সরকার একটি নিবন্ধ লিখে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় তাদের ইমেইল করেন। ফুটনোটে তিনি লেখেন, “জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন। ”

ওই নিবন্ধে নিজের ও ছেলের অসুস্থতা, মেডিকেল পাস সরকারি কর্মকর্তা মেয়ের উচ্চতর পরীক্ষায় ‘ফেল করা’, বুয়েটে থেকে পাস করা ছেলের ‘চাকরি না হওয়া’ এবং নিজের আর্থিক দৈন্য নিয়ে হতাশার কথা লিখেছেন তিনি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১