বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে শনিবার (১৬ আগস্ট /২৫) জনতার দুয়ারে গৌরীপুরের বৈষম্য বিরোধী আন্দোলনের তিন শহীদের অভিভাবক শতাধিক গুলিবিদ্ধ আন্দোলনকারীর লিডার কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য এডভোকেট নুরুল হক । তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে এদেশের মানুষের সকল চাওয়া পূরণ হবে। সহনাটি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত লিফলেট বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এডভোকেট নুরুল হকের সহধর্মিনী ময়মনসিংহ জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক শাহনাজ পারভীন শম্পা , মৎসজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য জালাল আহমেদ আকন্দ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক মো. গোলাম আলিমেল হাকিম মুন্সি শাকিব, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি কামরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা বাহালুল মুন্সি, রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুঞ্জুরুল হক মুঞ্জু, যুগ্ম আহ্বায়ক , শামীম আহমেদ, এয়ার খান, সদস্য সচিব মো. সেলিম মিয়া, সদস্য আহসান হাবিব বাবু, মো. শাহ জহান, শাহীন, মো. স্বপন মিয়া, মো. খাইরুল ইসলাম। রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ,মো. শান্ত মিয়া, আরিফ আহমেদ প্রমুখ।