আজ সোমবার ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৪, ২০২০, ৯:৫৯ অপরাহ্ণ




হেঁটেই ঢাকা ফিরতে হচ্ছে গার্মেন্টস কর্মীদের

অনলাইন ডেস্ক :

রোববার থেকে গার্মেন্টস খুলবে- এমন আকস্মিক নোটিশে ময়মনসিংহ অঞ্চলের গার্মেন্টসকর্মীরা হেঁটেই ঢাকা ফিরছেন।

কেউ ফিরছেন রিকশা-অটোরিকশা বা সিএনজিতে। আবার কেউ ট্রাক-পিকআপ ভ্যানে। গুনতে হচ্ছে কয়েকগুণ ভাড়াও।

করোনার কারণে গণপরিবহনসহ ব্যাটারি বা ইঞ্জিনচালিত সব ধরনের যানবাহন বন্ধ। তাই নেত্রকোনা, শেরপুর, জামালপুরসহ বিভিন্ন এলাকার গার্মেন্টসকর্মীরা ঢাকামুখী যানবাহনের আশায় শম্ভুগঞ্জ থেকে ঢাকা বাইপাস মোড় পর্যন্ত প্রায় ৮-১০ কিমি পথ পায়ে হেঁটেই পাড়ি দেন।

শুক্রবার বিকাল থেকেই হাজারো শিশু-কিশোরসহ নারী-পুরুষ যে যেভাবে পারছেন, ময়মনসিংহ আসছেন। শনিবারও সেই একই অবস্থা দেখা যায় রাস্তাগুলোতে। ফলে পাটগুদাম ব্রিজ থেকে দেখা গেছে ঢাকামুখী গার্মেন্টসকর্মীদের স্রোত। এ যেন অবর্ণনীয় দুর্ভোগ।

ঢাকাগামী যাত্রীরা ক্ষোভের সঙ্গে জানান, গণপরিবহন না ছেড়ে এভাবে গার্মেন্টস খুলে দেয়া কোনোভাবে ঠিক হয়নি। একদিকে দুইশ’ টাকার ভাড়া ৮০০-৯০০ টাকা। অন্যদিকে ৮ -১০ কিমি পথ হেঁটে পরিবার নিয়ে গন্তব্যে পৌঁছা খুবই কষ্টকর।

তারা জানান, শুধু চাকরি আর বেতনের আশায় তারা ছুটছেন। চাকরিটা চলে গেলে তারা কি করে খাবেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১