ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেনকে বুধবার (৬ আগস্ট/২৫) রাতে বোকাইনগর ইউনিয়নের মামুদনগর নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বোকাইনগর ইউনিয়নের মৃত জালাল উদ্দিন সরদারের পুত্র। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪সনের ৪ আগস্ট শ্যামগঞ্জের নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।