আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ৮, ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ণ




গাজীপুরে সংবাদকর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

গাজীপুরে মো. আসাদুজ্জামান তুহিন নামে এক সংবাদকর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন এবং চৌরাস্তা এলাকার কয়েকটি ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন।

তার সহকর্মীরা জানান, ঘটনাটি ঘটার এক ঘণ্টা পূর্বে তুহিন চৌরাস্তা এলাকার ভাসমান দোকানের একটি ভিডিওচিত্র তার ফেসবুকে আপলোড দিয়ে ওই এলাকার মসজিদ মার্কেটের গলিতে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহানগরের অতি ব্যস্ততম এলাকা জয়দেবপুর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি চায়ের দোকান থেকে ফিল্মি স্টাইলে কুপিয়ে তাকে হত্যা করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম জানান, ঘটনাটি রাত ৮টা ৫ মিনিটের দিকে ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের টিম কাজ করছে।

তিনি আরও বলেন, যেভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, ঘটনাটির প্রাথমিক মোটিভ থেকে বোঝা যাচ্ছে প্রচণ্ডতম ক্ষোভ থেকে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। আশা করি আজ রাতের মধ্যেই এর একটা সুরাহা করতে পারব।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১