আজ শনিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ২২, ২০২৫, ১:৪২ অপরাহ্ণ




শিক্ষার্থী হতাহতের ঘটনায় সারা দেশে মিলাদ ও দোয়া কর্মসূচি বিএনপির

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় মঙ্গলবার সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি পালন করবে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে দলের উদ্যোগে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার বিকালেই নিহতদের রুহের মাগফিরাত, আহতদের সমবেদনা, দলের নেতাকর্মীদের এবং ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সবাইকে রক্ত দান ও অন্যান্য সেবা উপকরণ নিয়ে পাশে দাঁড়ানোরও নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দুঃসংবাদ পাওয়া মাত্র দলের স্বাস্থ্য সম্পাদক ও নেতাদের অ্যাম্বুলেন্স সরবরাহসহ উদ্ধার কাজে অংশগ্রহণের নির্দেশনা দিয়েছিলেন তিনি।

এছাড়াও কৃষক দলের র‌্যালি বাতিল, আজ মহিলা দলের অনুষ্ঠান স্থগিতসহ সার্বক্ষণিকভাবে দুর্ঘটনা কবলিতদের সার্বিক সহায়তার বিষয়গুলো মনিটরিং করছেন তারেক রহমান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১