বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ৫দিনব্যাপী কর্মসূচীর দ্বিতীয় দিনে মঙ্গলবার (১৫ জুলাই/২৫) শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবন চন্দ্র ধর। তিনি বলেন, এ উদ্যোগটি অত্যন্ত জনবান্ধব। একজন মানুষের রক্তের প্রয়োজন ও গ্রুপ জানাটা অত্যন্ত জরুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব। ব্লাড গ্রুপিং করেন রাকিবুল ইসলাম শান্ত, অন্তরা রানী দাস, নাজমুন নাহার নুপুর, জাহিদুল ইসলাম মুকিব, সারোয়ার ইসলাম।
বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হুসেন, সিনিয়র শিক্ষক গৌরাঙ্গ মোহন বিশ্বাস, রফিকুল ইসলাম, বিলকিস বেগম, প্রমিলা রানী সরকার, আব্দুল হামিদ, সহকারী শিক্ষক মৌলভী মোহাম্মদ আলী, জাহাঙ্গীর হাসান, খাইরুল ইসলাম, মোস্তফা কামাল, সিরাজুল ইসলাম, ইসরাত জাহান, আনারকলী, কম্পিউটার ল্যাব অপারেটর মেহেদী হাসান, সাংবাদিক আব্দুল কাদির, শামীম আনোয়ার, সরকারি কলেজ স্বজন সমাবেশের সাংগঠনিক সম্পাদক রমজানুর আহমেদ নাজিম, স্বজন আফ্রিদি হাসান নীরব প্রমুখ।