আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ১১, ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ




ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, কলেজছাত্রীর লাশ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে পর্যটকবাহী একটি ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো দুইজন নিখোঁজ রয়েছেন। শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ব্রহ্মপুত্র নদে পর্যটকবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অংশ নেয়। ডুবুরি দল নীলা আক্তার (১৮) ও তার মা নীপা আক্তারকে (৪০) উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নীলা আক্তারকে মৃত ঘোষণা করেন।

নীলা আক্তার কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এখনো দুইজন নিখোঁজ রয়েছেন। নদের তীরে লোকজন ভিড় করছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১