আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এস এ শামীম || স্টাফ রিপোর্টার, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ৬, ২০২৫, ৩:০৫ অপরাহ্ণ




হিন্দু ধর্মের নাগরিকদের সাথে গৌরীপুর উপজেলা জামায়াতের মতবিনিময় ও অস্বচ্ছল একটি পরিবারকে অর্থ সহায়তা প্রদান

 

আজ ৫ জুলাই ২০২৫ শনিবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৩নং অচিন্তপুর ইউনিয়নের ষোলপাই গ্রামে হিন্দু ধর্মের সম্মানিত নাগরিকদের সাথে মতবিনিময় করা হয় ও হিন্দু ধর্মের একটি অস্বচ্ছল পরিবারের মেয়ের বিয়ে উপলক্ষে অর্থ সহায়তা প্রদান করা হয় । অর্থ সহায়তা তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা শাখার আমির, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের জামায়াতে ইসলামী থেকে মনোনীত সংসদ সদস্য (এম.পি.) প্রার্থী জননেতা মাওলানা বদরুজ্জামান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবানীড় ফাউন্ডেশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ সালিহিন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামি গৌরীপুর পৌর: শাখার সেক্রেটারি মাওলানা মোঃ মাজহারুল ইসলাম, ৩নং অচিন্তপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ আল আমিন হোসাইন, ৬নং ওয়ার্ডের সভাপতি একলাছ উদ্দিন ও ৭ নং ওয়ার্ডের সেক্রেটারি রফিকুল ইসলাম। ৬ নং পুজা উদযাপন কমিটির সভাপতি ইন্দ্রজিত, মিঠুন চন্দ্র মাস্টার, ধীরেন্দ্র সরকার, মনমোহন চন্দ্র দাস, সুজিত চন্দ্র সরকার, পলাশ চন্দ্র সরকার, দয়াল সরকার প্রমুখ।

গৌরীপুর উপজেলা শাখার আমির মাওলানা বদরুজ্জামান বলেন, সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে ইসলামেই একমাত্র মানুষের অধিকার নিশ্চিত করতে পারে। সূর্য যেমন সকলের ক্ষেত্রে সমান আলো দেয়, বৃষ্টি যেমন সকলের ক্ষেত্রে সমান পড়ে, ঠিক কুরআনের আইনেই একমাত্র সকল মানুষের অধিকার নিশ্চিত করতে পারে। আমাদের দেশে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা নেই, তাই জামায়াতে ইসলামী ইনসাফপূর্ণ ভ্রাতৃত্ববোধ সমাজ গঠনে বদ্ধপরিকর। আপনাদেরকে আমাদের পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি।

এস. এম. জোবায়ের হোসাইন জানান, জামায়াতে ইসলামী সম্পর্কে বিগত সরকারের সময় আপনাদেরকে ভুল ধারণা দেওয়া হয়েছে, জামায়াতে ইসলামীর কর্মসূচি গুলো দেখুন, মানুষের কল্যাণে জামায়াত প্রত্যেকটি কর্মসূচি পালন করে যাচ্ছে এবং সামনেও এর সুফল বাংলাদেশের মানুষ পাবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মো. সালিহিন কবির বলেন, এবার আপনারা জামায়াতে ইসলামীর প্রতি আস্থা রাখেন, জামায়াতে ইসলামী একটি নৈতিকতা সম্পন্ন হানাহানি ও চাঁদাবাজিমুক্ত, সকল মানুষের অধিকার নিশ্চিত করে সোহার্দপূর্ণ সমাজ গঠন করবে । এসময় হিন্দু ধর্মাবলম্বীরা বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলার আমির মাওলানা বদরুজ্জামান কে তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১