আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ৫, ২০২৫, ১১:৩৪ অপরাহ্ণ




গৌরীপুরের সোয়াই নদীতে সাঁতার কাঁটতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

ময়মনসিংহের গৌরীপুরে সোয়াই নদীতে বন্ধুদের সাথে সাঁতার কাঁটতে গিয়ে দীপঙ্কর রায় গৌরব (১৪) নামে এক শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছেন। শনিবার দুপুরে (৫ জুলাই/২৫) উপজেলার মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম মইলাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী নীলফামারী জেলার সদর উপজেলার গোপাল চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীপঙ্কর রায় গৌরবের বাবা-মা চাকরি সূত্রে নীলফামারী জেলার সদর উপজেলায় বসবাস করেন। তবে গৌরব ছোটবেলা থেকেই থাকতেন মামার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যমগঞ্জ বাজারে। মামার বাড়ির পাশেই শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে অধ্যয়রনত। শনিবার দুপুরে গৌরব ও তার পাঁচজন বন্ধু ফুটবল খেলে সোয়াই নদীতে সাঁতার কাটতে যায়।
এ সময় সব বন্ধুরা নদীর পাড়ের উঁচু জায়গা থেকে নদীতে ঝাপ দেয়। এরপর দুই বন্ধু নদীর পানির নিচ থেকে উঠে আসতে পারলেও গৌরব সহ তিন বন্ধু নদীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা নদীর পানির নিচ থেকে দুইজনকে জীবিত উদ্ধার করতে পারলেও গৌরবকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নিহত গৌরবের মামা বিশ্ব কুমার পাল বলেন, গৌরব আমার বড়বোন দীপা রানী পালের ছেলে। সে ছোটবেলা থেকেই এখানে থেকে পড়াশোনা করতো। আজকে ফুটবল খেলা শেষে বন্ধুদের সাথে নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে সে মারা যায়। তার এই অকাল মৃত্যু আমরা কোনভাবেই মেনে নিতে পারছি না।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১