আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ৩০, ২০২৫, ৯:২১ অপরাহ্ণ




গৌরীপুর পৌরসভার ৫২কোটি ৬২লাখ ৭১হাজার ৪১১টাকার বাজেট ঘোষণা

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা সোমবার (৩০জুন/২০২৫) ২০২৫-২৬ অর্থ বছরের ৫২কোটি ৬২লাখ ৭১হাজার ৪১১টাকার বাজেট ঘোষণা করেন। ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৫৪লাখ ৩৫হাজার টাকা। বাজেটে উদ্বৃত্ত্ব ধরা হয়েছে ১ কোটি ৮লাখ ৩৬হাজার ৪১১টাকা।
বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি জানান, পৌরসভার জলাবদ্ধতা নিরসন, আবর্জনামুক্ত শহর ও পৌর শহরের বৈদ্যুতিক লাইট স্থাপনসহ অগ্রাধিকার দেয়া হয়েছে। এছাড়াও অবৈধ খাল উদ্ধার, পৌর শহরে নর্দমা পরিস্কার, মশক নিধন, বৃক্ষরোপন করা হবে। তিনি আরও জানান, পৌর শহরে নতুন বাজেটে নতুন করারোপ করা হয়নি। তবে পৌর শহরে একটি জরীপ কার্যক্রম চলমান রয়েছে, সরকার নির্ধারিত ফিস অনুযায়ী তখন কর নির্ধারণ করা হবে।
বাজেট ঘোষণায় উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাসান জাকির, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, পৌরসভার প্রকৌশলী মদন মোহন দাস, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, বেগ ফারুক আহাম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, আনোয়ার হোসেন শাহীন, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবীর হীরা, রির্পোটার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সাংবাদিক মো. কামাল উদ্দিন, রাকিবুল ইসলাম রাকিব, ফারুক আহাম্মেদ, মোস্তাফিজুর রহমান বুরহান, শামীম আনোয়ার প্রমুখ।
এছাড়াও বাজেটে পৌর পার্ক নির্মাণ ও মেরামত খাতে ২ কোটি ৫০লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছে। এখাতে ২০২৩-২৪অর্থবৎসরে ৬লাখ ৫১হাজার ৯৭৮টাকা ও ২০২৪-২৫অর্থ বৎসরে ১০লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। পানির লাইন, নলকূপ স্থাপন মেরামত খাতে এবছর ব্যয় ধরা হয়েছে ১ কোটি টাকা। বিগত দু’অর্থবৎসরে ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৯লাখ ৮০হাজার টাকা। ২০২৪-২০২৫ অর্থ বছরের ১৪কোটি ৯২লাখ ১৩হাজার ৪৮৪টাকার বাজেটে উদ্বৃত্ত্ব ধরা হয়েছে ২১ কোটি ১১লাখ ৫৩হাজার ৪৮৪টাকা।

ভিডিও দেখতে ক্লিক করুন :

https://www.facebook.com/share/v/1GEUtTpVbF/

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১