আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
এস এ শামীম || স্টাফ রিপোর্টার, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ২৭, ২০২৫, ৭:০২ অপরাহ্ণ
oplus_0




বিএনপি নির্বাচনমূখী দল নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসতে চায়- হিরন

দীর্ঘদিন পরে কমিটি হওয়ায় দলীয় নেতাকর্মী ও ভক্তদের মাঝে বাঁধভাঙা আনন্দের জোয়ার বইছে এখন ময়মনসিংহের গৌরীপুরে। প্রতিদিনেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন। শুক্রবার (২৭জুন/২৫) রামগোপালপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ তাঁকে সংবর্ধিত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন বলেন, বিএনপি নির্বাচনমূখী দল নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসতে চায়। দ্বিধা-দ্বন্দ্ব, মান-অভিমান, মতানৈক্য সবভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, এই বর্ষায় যাতে সাধারণ মানুষের চলাচলে সমস্যা না হওয়ায় সে জন্য আমাদের উদ্যোগে ইতোমধ্যে অনেকগুলো সড়ক সংস্কার ও মেরামত করা হয়েছে। এছাড়াও দলীয় নেতৃবৃন্দ উপজেলার প্রত্যেকটি এলাকায় উন্নয়নে কাজ করছে। আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য সাধারণ মানুষের মনজয় করতে হবে, সেজন্য সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে এবং উন্নয়নে অংশ নিতে হবে।
রামগোপালপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সংবর্ধনায় অংশ নেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একলাছুর রহমান কিরণ, উপজেলা বিএনপির সাবেক সদস্য, রামগোপালপুর ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রজব আলী সরকার, সদস্য গুলিবিদ্ধ আবুল কাশেম, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ফারুক আহমেদ, রামগোপালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান সদস্য হারুনুর রশিদ আকরাম, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সোবান বাবুল, শাহজাহান কবির, চান মিয়া, নাদিরুজ্জামান তারা, শহিদুল ইসলাম, আব্দুস সামাদ, ফারুক মিয়া প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১