আজ শনিবার ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ২৬, ২০২৫, ৭:২৮ অপরাহ্ণ




ধর্ষণের শিকার গৃহবধূর সন্তান প্রসব, দাদা কারাগারে

নরসিংদীতে ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে সন্তান জন্ম দিয়েছেন এক গৃহবধূ। ওই সন্তানকে স্বীকৃতি না দেওয়ায় প্রতিবেশী রহমান মিয়া (৫৮) নামে একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  ধর্ষক রহমান মিয়া ওই গৃহবধূর সম্পর্কে দাদা হন।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদী থানার ওসি মো. আব্দুল জব্বার। বুধবার রাতে ভুক্তভোগীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে রহমানকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত রহমান মিয়া মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দী গ্রামের মৃত আছমত আলীর ছেলে।

জানা যায়, ভুক্তভোগীর মা একজন ভিক্ষুক এবং বাবা কিছুটা মানসিক ভারসাম্যহীন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩০ জানুয়ারি ভুক্তভোগী নারীর সঙ্গে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দেওনা এলাকার রাকিবুল হাসানের বিয়ে হয়। এক মাস পর শ্বশুরবাড়ির লোকজন মেয়েটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানান। পরে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করে জানা যায়, তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা।

অভিযোগে আরও বলা হয়, সাত মাস আগে আনুমানিক দুপুর দেড়টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে আব্দুর রহমান ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করেন। পরে বিষয়টি গোপন রাখতে নানা ভয়ভীতিও দেখান তিনি। বিয়ের পর ঘটনাটি প্রকাশ পেলে শ্বশুরবাড়ির লোকজন মেয়েটিকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। স্থানীয়ভাবে একাধিকবার সালিশের আয়োজন করা হলেও অভিযুক্ত রহমান দায় স্বীকার করেননি এবং মেয়েটিকে বিয়ে করতে রাজি হননি।

এদিকে গত ১৬ জুন ভুক্তভোগী নারী একটি ছেলে সন্তানের জন্ম দেন। লিখিত অভিযোগে আরও বলা হয়, গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয় কিন্তু সমাধান হয়নি।

এ বিষয়ে মনোহরদী থানার ওসি আব্দুল জব্বার বলেন, মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত রহমানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের ডিএনএ টেস্ট করা হবে। জন্ম নেওয়া শিশুটির পিতৃপরিচয় ডিএনএ টেস্টের মাধ্যমে পাওয়া যাবে।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহমান মিয়া ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১