নেত্রকোনা গরুহাটা মিফতাহুল শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথে গত মঙ্গলবার (১৭জুন/২৫) নেত্রকোনা সাতপাই কলেজ রোড এলাকা থেকে মো. তাওরাত নামে এক শিশু নিখোঁজ হয়। তার পিতার নাম মো. সাদেক আহম্মেদ খান ও মাতার নাম আংগুরা আক্তার। এ ঘটনায় তার মা আংগুরা আক্তার নেত্রকোনা মডেল থানায় সাধারণ ডায়রী করেন।
জিডি ও পরিবার সূত্র জানায়, মো. তাওরাত অত্যন্ত শান্ত স্বভাবের। মাদরাসার কথা বলে গেলেও সে মাদরাসায় ওইদিন যায়নি। ধারনা করা হচ্ছে নেত্রকোনা সাতপাই কলেজ রোড এলাক থেকে সে নিখোঁজ হয়েছে। যাওয়ার সময় তার মাথার চুল ছোটখাটো, শ্যামলা রঙের চেহারা, উচ্চতা আনুমানিক ৪ফুট ৭ইঞ্চি, ওজন ৩৫ কেজি, মাথায় সাদা রঙের টুপি, পরনে পাঞ্জাবী ও পায়জামা ছিলো। পরিবার সূত্র আরও জানায়, তার আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের বাড়িঘর ও তাদের আত্মাীয় স্বজনের বাড়িতেও খোঁজখবর নিয়েছে। এই ছেলেটি সন্ধান পেলে তার সাইফুল ইসলাম ০১৭১২-৯০৭৩৯৮ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।