আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ২১, ২০২৫, ৮:৪২ অপরাহ্ণ




গৌরীপুরে ছাত্রদলের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীরের হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীরের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শনিবার (২১ জুন/২৫) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এ মানব বন্ধনের আয়োজন করে উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদল।
সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জোনায়েদ খান পাঠান সাব্বির। সঞ্চালনা পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম পিয়াস। বক্তব্য রাখেন সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান আকন্দ সুমন, সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন আকাশ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন সরকার, বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আরিফুল হক উদয়, গৌরীপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন মিয়া, অচিন্তপুরের সভাপতি মো. অলি উল্লাহ, মাওহা’র সভাপতি মো. শরীফ মিয়া, সিনিয়র সহসভাপতি ইয়াসিন মিয়া, সাধারণ সম্পাদক মো. মোস্তাকিম ফকির, সহনাটীর সাধারণ সম্পাদক শহিদুল কায়সার, বোকাইনগরের সাধারণ মনিরুজ্জামান জয়, ডৌহাখলা ছাত্রদলের সভাপতি সজিব চৌধুরী প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তৃরা অভিযোগ করেন, হত্যাকাণ্ডে জড়িতরা প্রকাশ্যে ঘুরছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করছে। এরপরেও পুলিশ তাদের ধরতে পারছে না। তারা আরও উল্লেখ করেন, এক আসামী ফেসবুকে লিখেছে ‘মার্ডার একটা করলেও যা হয়, ১০টা করলেও তাই হয়।’
এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সোনাকান্দি গ্রামের মজিবুর রহমানের পুত্র মো. সোহাগ মিয়া (৩০) গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীরে গ্রেফতারে শুধু পুলিশ নয়, গ্রেফতারের জন্য বিশেষ টিমও কাজ করছে। তাদেরকে খোঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সর্বোচ্চ চেস্টা অব্যাহত রেখেছি।
উল্লেখ্য যে, গত শুক্রবার (১৩ জুন/২৫) বিকেল ৬টার দিকে হুমায়ুন কবির (২২) নিজ গ্রাম সোনাকান্দি থেকে পাছার বাজারে যাচ্ছিলো। যাওয়ার পথে মো. মেহেদী হাসান টুটুলের বাড়ি সামনে যেতেই আসামী পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। এ সময় সে দৌড়ে তারা মিয়ার চায়ের দোকানে আশ্রয় নিলে সেখানেই চাইনিজ (টিপ ছুড়ি) ছুড়ি দিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় তার বাবা খাইয়ুম মিয়া (কাইয়ুম) বাদী হয়ে গত সোমবার (১৬ জুন/২৫) গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় মো. বাদল মিয়া (তোতা মিয়া), মো. রাশিদুল ইসলা রানা (রাসু), মো. সজিব মিয়া, রবিন, মো. মেহেদী হাসান টুটুল, মো. মাসুদ রানা, মো. আব্দুল কদ্দুছ, মো. মজিবুর রহমান, মো. সোহাগ মিয়া, মো. শামছুল হক, কামরুল ইসলামের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা ৫/৬জনকে আসামী করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১