আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ২০, ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ




গৌরীপুরে ছাত্রদলের যুগ্ম সম্পাদক হুমায়ুনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীরের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শুক্রবার (২০ জুন/২৫) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এ মানব বন্ধনের আয়োজন করে পাছার বাজার ব্যবসায়িক সমিতি ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডে জড়িতরা প্রকাশ্যে ঘুরছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করছে। এরপরেও পুলিশ তাদের ধরতে পারছে না। এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সোনাকান্দি গ্রামের মজিবুর রহমানের পুত্র মো. সোহাগ মিয়া (৩০) গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীরে গ্রেফতারে শুধু পুলিশ নয়, গ্রেফতারের জন্য বিশেষ টিমও কাজ করছে। তাদেরকে খোঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সর্বোচ্চ চেস্টা অব্যাহত রেখেছি।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন সহনাটী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. এবি সিদ্দিক। সঞ্চালনা করেন সহনাটী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আল মাসুদ রতন।
হত্যাকান্ডের বিচারের দাবিতে বক্তব্য রাখেন সহনাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনঞ্জরুল হক মনজু বেপারী, উপজেলা বিএনপির সদস্য জিয়াউল আবেদিন জিলু, পাছার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক গোলাপ মিয়া, উপদেষ্টা মো. শামীম হোসেন চিশতি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান খান, সহনাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রুহুল আমীন, সহনাটী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মিজারুল ইসলাম, উত্তর জেলা নবীন দলের দপ্তর সম্পাদক মো. আউয়াল হোসেন কনু প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১