আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ১৯, ২০২৫, ১১:১৭ অপরাহ্ণ




গৌরীপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের সপ্তাহব্যাপি প্রচারাভিযান

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে সপ্তাহব্যাপি প্রচারাভিযান বৃহস্পতিবার (১৯ জুন/২৫) শুরু হয়েছে। হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয় থেকে ‘মাদককে না বলুন’ লালকার্ড প্রদর্শন করে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মাদকবিরোধী দিবস (মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস) এর প্রতিপাদ্য ‘মাদকাসক্তি প্রতিরোধ এবং চিকিৎসা সকলের দায়িত্ব’ এ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক ও স্বজনের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি আব্দুল মালেক, ইসলামাবাদ ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়া, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুমন এস, ব্যবসায়ী গোলাম কিবরিয়া, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া, সাংবাদিক শামীম আনোয়ার প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১