আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
সেলিম আল রাজ || স্টাফ রিপোর্টার, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ১৮, ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ
Oplus_131072




গৌরীপুর মহিলা কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহের নারী শিক্ষার অনন্য বিদ্যাপীঠ গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল বুধবার ১৮ জুন/২০২৫ কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নিং বডি সভাপতি শিক্ষাবিদ তানজীন চৌধুরী লিলি। সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. সেলিম। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. মাহবুবুল আলম খান। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ড. মো. হারুনুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক রাসেল আহমেদ সুমন, অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. আব্দুল ছিদ্দিক, নুরুল আমিন খান পাঠান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ও গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার। এছাড়াও রাখেন সহকারী অধ্যাপক শারমিন রহমান,  সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি প্রভাষক মোহাম্মদ শাহজাহান সিরাজ,  প্রভাষক মো. রাকিবুল হাসান, প্রভাষক মো. ফয়জুর রহমান, প্রভাষক মো. মোস্তাকিম,  প্রভাষক দিলরুবা ইয়াসমিন,  প্রভাষক শারমিন সুলতানা, প্রভাষক আব্দুল আলিম খান,  শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান পান্না প্রমুখ৷
এইচএসসি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌস নিশাত ও আফসানা আক্তার। একাদশ শ্রেণির পক্ষ থেকে বক্তব্য রাখেন গুনগুন চৌধুরী। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ফাইজা আক্তার।
আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নজরুল ইসলাম। এর পর কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপন করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০