ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছোট ভাই ও তাঁর শ্যালক কর্তৃক ভিজিএফ এর চাল আত্মসাতের চেষ্টাকালে ৩ হাজার ২শ ১০ কেজি চাল জব্ধ করেছেন সেনবাহিনীর একটি দল। আজ সোমবার ভোরে পরিষদের কাছেই এক বাড়ি থেকে অভিযান চালিয়ে ১০৭ বস্তা(৩২২১ কেজি) চাল উদ্ধারসহ এক নারীকে আটক করা হয়। স্থানীয় সুত্র ও সেনাবাহিনীর তথ্যে জানা গেছে,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের মতো জেলায় ভিজিএফের চাল বিতরন কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসাবে গতকাল রবিবার(১জুন) গৌরীপুরের ৭ নং রামগোপালপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরন কার্যক্রম শুরু হয়। জানা গেছে,ওই চাল সঠিকভাবে বিতরন না করে পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমীন জনির নির্দেশে তাঁর ভাই রতন মাস্টার ও শ্যালক তুহিনকে দিয়ে গভীর রাতে বিক্রি করে দেন। পরে ওই চাল পরিষদের পাশে মো. শাহজাহানের বাড়িতে ¯‘পাকারে রাখা হয়। এক পর্যায়ে আজ সোমবার ভোর চারটার দিকে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার সময় সড়কে টহলরত সেনাবাহিনীর হাতে ধরা পড়ে। এ সময় অনেকে পালিয়ে গেলেও কথিত কালোবাজারি শাহজাহানের স্ত্রী মোছাম্মৎ কল্পনা আক্তার(৪৫) ধরা পড়েন। পরে সেনাবাহিনীর দলটি তাঁর বাড়িতে গিয়ে ১০৭ বস্তা চালের সন্ধান পান। এ বিষয়ে জানতে চাইলে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনির মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে পরিষদের সচিব টুম্পা রানী এ বিষয়ে কোনো কথা বলতে রাজী হননি। জানতে চাইলে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান বলেন,বিষয়টি জানতে পেরে খোঁজ খবর নেওয়া হ”েছ। বরাদ্ধকৃত চালের নয়ছয় হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।